Ayatul Kursi Bangla-আয়াতুল কুরসী বাংলা উচ্চারণ অনুবাদ ও ফজীলত
Ayatul Kursi Bangla-আয়াতুল কুরসী বাংলা উচ্চারণ অনুবাদ ও ফজীলতঃ
আয়াতুল কুরসী হচ্ছে কুরআন শরীফের সূরা আল বাকারা ২৫৫ তম আয়াত। এবং এটি হচ্ছে কুরআন শরীফের শ্রেষ্ঠতম আয়াত ।
বাংলা উচ্চারনঃ
আল্লাহু লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল-কাইয়্যুল, লা-তা’ খুযুহু সিনাতু ওয়া-লা নাউম । লাহু মা-ফীস সামাওয়াতি ওয়া-মা ফীল আরদি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা-বি-ইযনিহী, ইয়া’লামু মা- বাইনা আইদীহীম ওয়া-মা খলফাহুম, ওয়া-লা ইউহীতূনা বিশাইয়্যিম মিন ইলমিহী ইল্লা বিমা শা-আ। ওয়াসি’আ কুরসীয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া-লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলীয়্যুল আযী-ম। (সূরা আল বাকারাহ- ২৫৫ তম আয়াত)
বাংলা অর্থঃ
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, আল্লাহ্ জীবিত,তিনি সবকিছুর ধারক। তাকে নিদ্রা স্পর্শ করতে পারে না এবং তন্দ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই কিছুর মালিক তিনি । কে আছো এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই কিছুই আল্লাহ্ জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু আল্লাহ্ ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত নভোমন্ডল ভূমন্ডল পরিবেষ্টিত করে আছে। আর এইগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। আল্লাহই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। ( সূরা আল বাকারাহ- ২৫৫ তম আয়াত)।
আয়াতুল কুরসীর ফজিলতঃ
- এ ছাড়া আয়াতুল কুরসী পাঠ করার মাধ্যমে আল্লাহ্ আমাদের অনেক অনেক ফজিলত লাভ করার সুযোগ করে দিয়েছেন।
- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (স.) বলেছেনঃ যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরছি পাঠ করবে তার মৃত্যুর সময় সহজভাবে জান কবজ করা হবে।
- অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে যেতে আর কোনো বাধাই থাকবে না কেবলমাত্র মৃত্যু ছাড়া অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের শান্তি উপভোগ করতে পারবে(সুবহানাল্লাহ)। আরে থেকে বোঝা যায় আল্লাহ তাআলা কত মহান আল্লাহ তার বান্দাদের জন্য নানারকম সুযোগ দিয়েছেন যেন তার বান্দা আল্লাহ তা-আলার ইবাদতে মশগুল থেকে খুব সহজভাবে জান্নাত লাভ করতে পারে।
- আল্লাহ তালা দুনিয়াতে যে এই আয়াতের এতো ফজিলত দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসী পাঠ করে গুমায় তাহলে আল্লাহ তা-আলা তার মাথার কাছে এমন একজন ফেরেস্তা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দেন যে ফেরেস্তা সারা রাত তাকে পাহারা দেয় এবং সকল রকম অনিষ্ট থেকে তাকে হেফাজত করে।
আয়াতুল কুরসী পাঠ করলে আল্লাহ্ জ্বিন শয়তান এবং সকল রকম অনিষ্ট হতে রক্ষা করে।
- আয়াতুল কুরসী যে ব্যক্তি সব সময় পাঠ করবে আল্লাহ তা-আলা তার জন্য আটটি জান্নাতের সব গুলো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন।(আলহামদুলিল্লাহ)
"আর তাই আমাদের সকলের উচিত বেশি বেশি আয়াতুল কুরসী পড়া।আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেন আল্লাহ্ তা-আলা আমাদের সকল গুনাহ মাপ করেন"
No comments